বৃহষ্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০১০

ফাইটার বা যুদ্ধ বিমানের ইতিকথা

আজ বাংলাদেশের বিজয় দিবস। সেই উপলক্ষে নানা ধরনের আয়োজনের পাশাপাশি ঢাকার আকাশের উড়ে গেল কিছু জঙ্গী বিমান। সবার মত আমিও দেখার উদ্যেশে বারান্দায় গেলাম। সাধারন জঙ্গী বিমানের পাশাপাশি দেখলাম আধুনিক জঙ্গী বিমান। দেখালাম মিগ ২৯ যুদ্ধ বিমানের যুদ্ধকৌশল।
যুদ্ধ বিমান সম্বন্ধে আমার আগ্রহ অনেক ছোটবেলা থেকে। বই থেকে এই সম্পর্কে বেশ কিছু তথ্য পেয়েছি। তবে সবচেয়ে বেশি তথ্য পেয়েছি উইকিপিডিয়া আর ইন্টারনেট থেকে।
বিদেশি ডিফেন্সের ওয়েবসাইট ছাড়াও সামহোয়্যারইন সহ বেশ কিছু বাংলা ব্লগ থেকে অনেক তথ্য পেয়েছি। আজকে আকাশে যুদ্ধ বিমান দেখার পর মনে হল ব্লগে যুদ্ধ বিমানের তথ্য দিয়ে কয়েকটা পোস্ট করি।

বৃহষ্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১০

[ব্যাক্তিগত উবুন্তু অভিজ্ঞতা] যেভাবে উবুন্তু অপারেটিং সিস্টেম সংগ্রহ করবেন


ধরুন আপনার উইন্ডোজ অপারেটিং সিস্টেম চালানোর শখ হল। কিংবা নিজের পার্সোনাল কম্পিউটারে উইন্ডোজ নতুন করে ইনস্টল করার প্রয়োজন পড়ল। কি করবেন আপনি? সহজ বিষয়। আপনি আপনার নিজের উইন্ডোজ সিডি থেকে নতুন করে সেটাপ দিবেন। যদি সিডি বা ডিভিডি না থাকে তবে কি করবেন? সেটাও খুবই সহজ। বাজার থেকে একটা উইন্ডোজের সিডি ক্রয় করে আনবেন। সাধারনত বাংলাদেশে এই ধরনের সিডির মূল্য ৫০ টাকা হয়ে থাকে। সিডির সাথে সিরিয়াল এবং ক্র্যাকও দেয়া থাকে। বলাই বাহুল্য মাইক্রোসফট এর নিয়ম অনুযায়ী এটা সম্পূর্ন অবৈধ।